1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

৩০ টাকা না দেওয়ায় অভিমান, জানালায় রশি পেঁচিয়ে শিশুর আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মুন্সীগঞ্জের গজারিয়ায় হৃদয়বিদারক ঘটনা, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শন পুলিশের

মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছে ৩০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে মনাইরকান্দি গ্রামে নানার বাড়িতে বসবাস করত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে মারধর করে বেঁধে রাখে বলে স্থানীয়রা জানান।

পরে পরিবারের সদস্যদের চোখের সামনেই রায়হান ঘরের জানালায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, ‘রায়হান কিছুটা একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য এমন একটি ঘটনা ঘটবে, তা আমরা ভাবতেও পারিনি। ছেলের এমন মৃত্যুতে তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিফা বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট