1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

তাজকিয়া’ পটিয়া উপজেলা শাখার নবায়ন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ ইং অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’ পটিয়া উপজেলা শাখার নবায়ন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা, অভিষেক ও সংবর্ধনা–২০২৬ খ্রি. অনুষ্ঠানটি ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে

গতকাল একটি কলেজের অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুভসূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন হাফেজ তসিবুল হাসান। এরপর নাতে রাসুল (দ.) পরিবেশন করেন হাফেজ আব্দুল্লাহ রায়হান এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হাফেজ নাফিছ উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের মাননীয় সভাপতি জনাব মুহাম্মদ রমিজ আলী।

সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব মুহাম্মদ জামশেদ আলম এবং সহ-দপ্তর সম্পাদক জনাব মুহাম্মদ আছাদুর রহমান।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ নাছির উদ্দীন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর বিভিন্ন জোনের সমন্বয়কারী জনাব জাফরুল ইসলাম, জনাব মফিজ উদ্দীন, জনাব জয়নাল আবেদীন, জনাব আলী আকরব সিকদার, জনাব বাহারুল আলম মাস্টার, জনাব সাইফুল ইসলাম সোহেল, জনাব শহিদুল আলম সোহেল ও জনাব শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব মুহাম্মদ জামশেদ আলম এবং সহ-দপ্তর সম্পাদক জনাব মুহাম্মদ আছাদুর রহমান। কর্মশালায় সংগঠনের আদর্শ, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ ও দায়িত্বশীলতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য ও মহানবী (দ.)-এর আদর্শ ও জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করেন তাজকিয়া পটিয়া উপজেলা শাখার গবেষণা ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে তাজকিয়া পটিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে নবায়নকৃত কমিটির দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে বরণ ও অভিষেক করা হয়।

অনুষ্ঠানের পরিসমাপ্তিতে মিলাদ-কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ নাফিছ উদ্দীন।

সর্বোপরি, আত্মশুদ্ধি, নৈতিক উৎকর্ষ, মানবিক মূল্যবোধ ও সুসংগঠিত তারুণ্যের বিকাশের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান তাজকিয়া পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক অগ্রযাত্রায় এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে।

এস.জেড.এইচ.এম ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন সংগঠন ‘তাজকিয়া’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট