1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

১০ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের ভবানীপুরে র‍্যাবের যৌথ অভিযান; ২০১৪ সালের হত্যা মামলায় ২০২৩ সালে মৃত্যুদণ্ড হয়েছিল

প্রায় এক দশক আগে সংঘটিত একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। যশোর ও ফরিদপুর র‍্যাবের যৌথ অভিযানে নড়াইল সদর উপজেলার কালিয়া রোডের ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল পত্তনদার ফরিদপুরের গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন পত্তনদার।

র‍্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ও র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ দল গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামাল পত্তনদারসহ অন্যদের আসামি করা হয়।

মামলাটি বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত পলাতক আসামি মো. জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা জামাল পত্তনদারকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত হওয়ার পর নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট