1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সোনার বার উদ্ধারের অভিযানে সাফল্য, শার্শা থানার দুই এএসআই পেলেন ডিআইজির পুরস্কার

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

খাজুরায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ একজন আটক; পেশাদারত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি

যশোরের শার্শা থানার বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটকের ঘটনায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেয়েছেন পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই)। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁদের বিশেষ পুরস্কার দিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম। পুরস্কারপ্রাপ্ত দুই পুলিশ সদস্য হলেন এএসআই (নিরস্ত্র) মো. লাভলু মিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসাইন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে যশোরের শার্শা থানার খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ওই দুই এএসআই। এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামে ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটা-সংলগ্ন নাভারণ–সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ডিআইজি মো. রেজাউল করিম দুই পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং তাঁদের বিশেষ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেন।

ডিআইজির পক্ষে পুরস্কার হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। পুলিশের এ ধরনের উদ্যোগ দায়িত্বশীলতা ও পেশাদারত্বে সদস্যদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট