1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও ডিআইজি, রাজশাহী রেঞ্জের সহধর্মিণী মিসেস শামীম আরা হক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

এ সময় আমন্ত্রিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট