1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বাঘায় দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও, পরে বাজার মনিটরিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আজ রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: তকী ফয়সাল তালুকদার।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মীর মো: মামুনুর রহমান সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ-খবর নেন এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সাথে শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর জন্য তিনি শিক্ষকদেরকে আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি বাজার মনিটরিং করেন এবং এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য বিভিন্ন খুচরা দোকান পরিদর্শন করেন।

জনস্বার্থে এ সকল পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট