1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আলমসাধু চালকের

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পুলেরহাট–রাজগঞ্জ সড়কে ভোরের দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

যশোরের পুলেরহাট–রাজগঞ্জ সড়কে ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে ইকবাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সড়কের মায়দা কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরতলা এলাকার মোসলেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ইকবাল নিজের আলমসাধু নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন। পথে মায়দা কেন্দ্রীয় ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার আলমসাধুর সংঘর্ষ হয়। এতে ইকবাল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী তথ্য জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট