1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছিবুর রহমানের ইন্তেকাল 

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা দুর্ঘটনাজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খন্দকার আছিফুর রহমান তোতা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করে আসছিলেন। সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে দৈনিক জাগ্রত বাংলাদেশ  সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন কাজ করেছেন। নানা প্রতিকূলতা, অত্যাচার ও নির্যাতন সহ্য করেও সাংবাদিকদের পাশে থেকেছেন। তাঁর অবদান সাংবাদিক সমাজ দীর্ঘদিন স্মরণ করবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
এদিকে খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে দৈনিক জাগ্রত বাংলাদেশ অনলাইন পত্রিকা পরিবার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল হোসেনসহ , বার্তা সম্পাদক খন্দকার মোজাফফর আহম্মেদসহ কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণে খন্দকার আছিফুর রহমান তোতার দীর্ঘদিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট