1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে ১০ দিন পর ঢাকার গুলশান থেকে স্কুলছাত্রী তনুশ্রী উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জিডির পর পরিবার ও পুলিশের প্রচেষ্টায় মিলল সন্ধান, স্বস্তিতে স্বজনরা

যশোরের অভয়নগর উপজেলার নলামারা গ্রাম থেকে টানা ১০ দিন নিখোঁজ থাকার পর তনুশ্রী বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্রীকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তনুশ্রী শারীরিকভাবে সুস্থ রয়েছে। উদ্ধার হওয়া তনুশ্রী বিশ্বাস অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের অমর বিশ্বাস ও ঝর্ণা বিশ্বাস দম্পতির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর তনুশ্রী নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয় এবং পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির নম্বর ১৩৯১।

নিখোঁজের পর থেকেই তনুশ্রীকে উদ্ধারে পরিবার ও পুলিশ বিভিন্নভাবে তৎপরতা চালায়। দীর্ঘ ১০ দিন পর অবশেষে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তনুশ্রীকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। মেয়েকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পুলিশ সদস্যসহ যারা তাকে উদ্ধারে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে তনুশ্রী কীভাবে অভয়নগর থেকে ঢাকায় গেল এবং এই ১০ দিন সে কোথায় ছিল, এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট