1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

‎অভয়নগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

‎‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অভয়নগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

‎

‎পরিদর্শনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তাঁরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

‎

‎নেতৃবৃন্দ বলেন, এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই প্রত্যাশা। দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

‎

‎এ সময় অভয়নগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট