1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বিদ্যুতের ছোবলে একসঙ্গে নিভে গেল তিন প্রাণ: অনন্তপুরে শোকের মাতম

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে টিনের ছাউনি বিদ্যুতায়িত; ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা-মাও। সুনামগঞ্জ উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং তাঁদের একমাত্র ছেলে ফরহাদ (৩০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নুরুল আমিনের বাড়ির সামনে থাকা একটি মুদির দোকানের টিনশেডের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার হঠাৎ ছিঁড়ে পড়ে। এতে পুরো টিনের ছাউনি বিদ্যুতায়িত হয়ে যায়।

এ সময় প্রথমে দোকানের ছাউনির ওপর থাকা ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিনও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্বামী ও সন্তানকে বাঁচাতে ছুটে গিয়ে ফাতেমা বেগমও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো অনন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে একই পরিবারের তিন সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোক ও স্তব্ধতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট