1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: মিশরের বিপক্ষে দাপুটে জয়ের পথে আর্জেন্টিনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিশর। নকআউট পর্বের এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ম্যাচটি নিয়ে সম্ভাব্য পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা। তাদের সুপারকম্পিউটার প্রায় ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে জানিয়েছে,কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা।

অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৮.১ শতাংশ। অন্যদিকে, ইতিহাস গড়ে শেষ ষোলোতে ওঠা মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ। পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নকআউটের মঞ্চে যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত সালাহ-বাহিনী। কারণ, দুই দলই আগের রাউন্ডে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে।

আর্জেন্টিনা যেখানে নবাগত কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে, সেখানে মিশর ১২০ মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে। এখন দেখার বিষয়, পরিসংখ্যানের পূর্বাভাস সত্যি হয়, নাকি নকআউট নাটকীয়তায় নতুন কোনো চমক উপহার দেয় সালাহর মিশর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট