
স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম কি এবারও বিশ্বকাপ জিতবে? ফুটবলপ্রেমীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। উত্তর জানতে অপেক্ষা খুব বেশি নয়। বাংলাদেশ সময় আগামী বুধবার সেমিফাইনালে ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম-এর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচ জিততে পারলেই ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে আর্জেন্টিনা। ফাইনালে জয় মানেই ইতিহাস। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়তে পারে আর্জেন্টিনা। পথটা কঠিন হলেও, অতীতের পরিসংখ্যান দিচ্ছে জোরালো আশা।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অবাক করা বিষয় হলো, বিশ্বকাপ ইতিহাসে এই স্কোরলাইন খুবই বিরল,এ নিয়ে মাত্র তৃতীয়বার। ১৯৩৮ বিশ্বকাপে ফ্রান্সকে ৩-১ হারিয়ে সেমিতে ওঠে ইতালি ১৯৬২ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৩-১ হারায় ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে একই ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা
আরও চমকপ্রদ তথ্য,আগের দুইবারই এই ফলাফল করা দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল!
এই তিনটি ঘটনার আরেকটি বড় মিল রয়েছে,তিন দলই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ১৯৩৮: ইতালি (১৯৩৪ সালের চ্যাম্পিয়ন) ১৯৬২: ব্রাজিল (১৯৫৮ সালের চ্যাম্পিয়ন) ২০২৬: আর্জেন্টিনা (২০২২ সালের চ্যাম্পিয়ন) অর্থাৎ ইতিহাস বলছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে ৩-১ জয় পাওয়া দলই শেষ পর্যন্ত শিরোপা জিতে এসেছে।
আরেকটি কাকতালীয় মিলও চোখে পড়ার মতো,
১৯৩৮: ম্যাচের ৯ মিনিটে ইতালির প্রথম গোল
১৯৬২: কর্নার থেকে ব্রাজিলের প্রথম গোল
২০২৬: ৯ মিনিটে কর্নার থেকেই আর্জেন্টিনার প্রথম গোল এই মিলগুলো যেন এক অদ্ভুত ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে। তবে সব হিসাব-নিকাশকে বাস্তবে রূপ দিতে হলে আগে সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে হবে আর্জেন্টিনাকে। সেই বাধা পেরোতে পারলেই মিলবে ফাইনালের টিকিট, আর সেখানেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।
ইতালি ও ব্রাজিলের পথ ধরে কি এবারও ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের গল্প লিখবে আর্জেন্টিনা?
পরিসংখ্যান বলছে হ্যাঁ কিন্তু ফুটবলের চূড়ান্ত উত্তর মিলবে মাঠেই।