1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রায়পুরায় মৃত্যুর জলফাঁদ: দুই দিনে ৬ শিশুর প্রাণ গেল পানিতে

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, উদ্ধার করে হাসপাতালে নিলে দুই শিশুকে মৃত ঘোষণা

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা যেন থামছেই না। চার শিশুর মৃত্যুর শোক এখনও কাটেনি, এরই মধ্যে আবারও বিলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামাচর বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) এবং একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা দুজনই স্থানীয় ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিপা ও জান্নাতিসহ ৪-৫ জন শিশু বাড়ির পাশের নামাচর বিলে গোসলে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় দুই শিশুকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে একই উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে গোসলে নেমে চার শিশুর মৃত্যু হয়। তারা সবাই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। একই উপজেলায় টানা দুই দিনে ছয় শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট