1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

বয়সের ভারে দু’জনই অসহায়: একে অপরই তাদের শেষ ভরসা, মায়ের বয়স ১৩০ মেয়ের বয়স ১০০

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বয়সের ভারে দুজনই অসহায়। তবু একে অপরই তাদের শেষ ভরসা। জীবনের শেষ প্রান্তে এসে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরেই কাটছিল তাদের দিন-রাত।

এই দুই শতবর্ষী মা-মেয়ে হলেন ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলেও। এরপর থেকে মা-মেয়ে একে অপরকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন।

জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের কাছাকাছি। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দীর্ঘদিন ধরেই অপূর্ণ ছিল।

তাদের এমন অসহায় অবস্থার খবর পেয়ে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্যসহায়তা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ বসতঘরটি দেখে তাদের জন্য একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।

নতুন ঘরের খবর পেয়ে আবেগাপ্লুত মা-মেয়ে। শত বছরেরও বেশি সময়ের স্মৃতি, শৈশব, সংসার আর হারিয়ে যাওয়া দিনের গল্প বলতে বলতে তাদের চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ।

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন জীবনের প্রায় পুরোটা সময়ই কেটেছে সংগ্রাম আর অভাবের সঙ্গে লড়াই করে। শেষ বয়সে একটি নিরাপদ ঘরই যেন তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ফাতেমা ও মানিকজানের মতো আরও অনেকের জীবনেও ফিরবে নিরাপত্তা, স্বস্তি ও নতুন আশার আলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট