1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ফলাফলের ধাক্কা সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

এসএসসি রেজাল্ট প্রকাশের দিনেই ‘ভালো ছাত্রী’ কারিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এ মর্মান্তিক সিদ্ধান্ত নেয় সে। সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের কিছু সময় পর উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফলাফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফল খারাপ হয়েছে। এতে সে গভীরভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা খুবই মেধাবী ও ভালো ছাত্রী ছিল। ফলাফল খারাপ হতেই পারে, কিন্তু এভাবে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি গভীর শোকের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, পরীক্ষার ফলাফলকে ঘিরে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমাতে পরিবার ও শিক্ষকদের আরও সচেতন ভূমিকা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট