1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

১৮৯ মিলিমিটার বৃষ্টিতে নগরীর নিচু এলাকা পানির নিচে; রিয়াজউদ্দিন বাজারে দোকানে পানি, দুর্ভোগে শিক্ষার্থী-অফিসগামী মানুষ

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। রোববার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় নগরের বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নগরবাসী।

মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তক মোড়, আগ্রাবাদ মুহুরীপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর পানি জমে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদেরও পড়তে হয় ভোগান্তিতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নতুন করে ডুবল জামালখান

এবারের জলাবদ্ধতায় নতুন করে আলোচনায় এসেছে নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ড। অতীতে ভারি বৃষ্টিতেও জামালখান মূল সড়কে পানি ওঠার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে সোমবার কয়েক ঘণ্টার বৃষ্টিতেই সড়কের ওপর হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়।

স্থানীয় চশমা ব্যবসায়ী কমল দাশ বলেন, এক মাস আগে টানা বৃষ্টিতে নগরের অনেক এলাকা ডুবে গেলেও জামালখানে পানি ওঠেনি। কিন্তু এবার কয়েক ঘণ্টার বৃষ্টিতেই মূল সড়কে পানি প্রবাহিত হয়েছে। জামালখান খালের খননকাজ শেষ না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। জামালখান সড়ক ডুবে যাওয়ায় সরকারি বালিকা বিদ্যালয়, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, আইডিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। সন্তানদের স্কুলে দিতে এসে অনেক অভিভাবককে সড়কের ওপর পানি দেখে ফিরে যেতে হয়।

রিয়াজউদ্দিন বাজারে দোকানে পানি

চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাইকারি বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারেও ঢুকে পড়ে বৃষ্টির পানি। এতে শত শত দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্যবসায়ী নেতা আবুল হোসেন বলেন, সকালে দোকানে এসে অনেক ব্যবসায়ী দেখতে পান ভেতরে পানি ঢুকে গেছে। বৃষ্টি কমার পর অনেক ব্যবসায়ীকে দোকান থেকে পানি সেচে বের করতে হয়েছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

‘কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই ডুবে যায় কাতালগঞ্জ’

কাতালগঞ্জের বাসিন্দা ব্যাংকার মোবারক আলী বলেন, ‘বৃষ্টি যেন কাতালগঞ্জবাসীর জন্য অভিশাপ। কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই পুরো এলাকা ডুবে যায়।’

সোমবারের বৃষ্টিতে সকাল থেকেই আবাসিক এলাকা ও প্রধান সড়কগুলোতে কোমরসমান পানি জমে যায়। ফলে অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যেতে পারেনি। একই সঙ্গে কর্মজীবী মানুষের একটি বড় অংশ নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এক মাস আগের টানা বর্ষণের ক্ষত কাটতে না কাটতেই কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে আবারও নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের জলাবদ্ধতা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই যদি গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকা পানির নিচে চলে যায়, তাহলে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল কোথায়, এ প্রশ্নের জবাব এখন তাদেরই প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট