1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

এম এ হাসেম কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ আলাউদ্দিন লিংকন

“আলোকিত জীবনের জন্য শিক্ষা, এই স্লোগানকে সামনে রেখে এম এ হাসেম কলেজের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ (A+) ও জিপিএ-৪.০০ (A) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল ও স্মারক ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
​এম এ হাসেম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য এইচ এম নূর নবী, অভিভাবক প্রতিনিধি প্রকৌশলী মোঃ সেলিম উল্লাহ ও মোঃ আব্দুল মালেক।
​শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন ভূঁইয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদুজ্জামান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।
​এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মুকসুদ রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম শহিদুল আনোয়ার, শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক, লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউদ্দিন, রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু তাহের সেলিম, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন ভূঁঞা এবং আলাইয়ারপুর কাজিরহাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল আলম।
​বক্তারা শিক্ষার্থীদের এমন উজ্জ্বল ফলাফলে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাদের নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সংবর্ধিত কৃতী শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট