1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের সাকিদার পাড়ায় স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে মোস্তাফিজার রহমান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । মোস্তাফিজার রহমান ফুলকোট গ্রামের আলহাজ্ব মৃত মজিবর রহমানের দ্বিতীয় পুত্র । মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মোস্তাফিজার রহমানের প্রতিবেশী ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল হাসান জানান, গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে মোস্তাফিজার রহমান তাদের ধানের জমিতে মাজরা পোকা দমনে কীটনাশক ছিটাতে যায় । প্রচন্ড ভ্যাপসা গরমের জন্য সঙ্গে করে স্যালাইন মিশানো পানিও নিয়ে যান পান করার জন্য । কীটনাশক ছিটানোর এক পর্যায়ে স্যালাইন মিশানো পানি পান করতে গিয়ে ভুলক্রমে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয় ।পরদিন রবিবার সকাল ১০ ঘটিকায় ফুলকোট কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানা যায় তিনি অত্যান্ত ভদ্র, নম্র প্রকৃতির এবং নামাজী ব্যক্তি ছিলেন , তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট