
নিজস্ব প্রতিবেদক
তনুশ্রী বিশ্বাস (১৪) নামে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ তনুশ্রী জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। নিখোঁজের তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ স্থান: বাড়ির সামনে, নলামারা গ্রাম, সিদ্ধিপাশা, অভয়নগর, যশোর।
পরিচয়: নাম: তনুশ্রী বিশ্বাস বয়স: ১৪ বছর পিতা: অমর বিশ্বাস, মাতা: ঝর্ণা বিশ্বাস, ঠিকানা: নলামারা গ্রাম, সিদ্ধিপাশা ইউনিয়ন, অভয়নগর, যশোর
পরিবারের সদস্যরা জানান, গত ২০ সেপ্টেম্বর দুপুরে বাড়ির সামনে যাওয়ার পর তনুশ্রী আর বাড়িতে ফিরে আসেনি। সে সম্পূর্ণ সুস্থ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি নম্বর: ১৩৯১। কোনো সহৃদয় ব্যক্তি তনুশ্রীকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:
মনীষা বিশ্বাস
মোবাইল: 01756856057
তনুশ্রীর সন্ধান দিতে সহায়তাকারীকে পুরস্কৃত করা হবে। সবার কাছে অনুরোধ, নিখোঁজ সংবাদটি বেশি বেশি শেয়ার করে তনুশ্রীকে খুঁজে পেতে পরিবারকে সহযোগিতা করুন।