1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

নওয়াপাড়া ভৈরব নদে ৪ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে গিয়ে জুনায়েদ (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ তার বড় ভাইয়ের সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। একপর্যায়ে সে নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেন। এ রিপোর্ট লেখা পযন্ত ডুবরিদল শিশুটিকে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

নিখোঁজ জুনায়েদ অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট