1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

তিন মাসের অপেক্ষার অবসান, কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রাস্তার পাশে অসহায় অবস্থায় পাওয়া মানসিকভাবে অসুস্থ নারীর ভিডিও ফেসবুকে প্রকাশ করেন রবিউল হক; ভিডিও দেখে স্ত্রীকে শনাক্ত করে সিংগাইরের গোবিন্দল থেকে নিয়ে গেলেন স্বামী

প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সাটুরিয়ার এক মানসিকভাবে অসুস্থ নারীকে অবশেষে ফিরে পেলেন তার স্বামী। রাস্তার পাশে অসহায় অবস্থায় ঘোরাফেরা করা ওই নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক। সেই ভিডিও দেখেই স্ত্রীকে শনাক্ত করেন তার স্বামী। পরে গত ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকা থেকে তাকে বাড়িতে নিয়ে যান তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ভয়েস অব রবিউল ভাই’ পেজের কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। স্ত্রী নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তার স্বামী। দীর্ঘদিন ধরে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তিনি। অন্যদিকে নিখোঁজ ওই নারী নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। একপর্যায়ে তাকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন তিনি।

বিষয়টি নজরে আসে স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের। অসহায় ওই নারীকে দেখে তিনি তার একটি ভিডিও ধারণ করেন এবং ‘ভয়েস অব রবিউল ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করেন। ভিডিওতে নারীর অসহায় অবস্থার কথা তুলে ধরে তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেটি নজরে আসে ওই নারীর স্বামীর। ভিডিও দেখে তিনি স্ত্রীকে শনাক্ত করেন। পরে যোগাযোগ করে পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়ার পর গত ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকায় ছুটে যান তিনি।

দীর্ঘ প্রায় তিন মাস পর স্ত্রীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। স্বামীকে দেখে ওই নারীও তাকে চিনতে পারেন। পরে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেন তিনি। দীর্ঘ বিচ্ছেদের পর স্বামী-স্ত্রীর এই আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখে উপস্থিত স্থানীয় লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্ত্রীকে ফিরে পেয়ে স্বামী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর পরিবারের একজন সদস্যকে ফিরে পাওয়ায় স্বজনদের মধ্যেও ফিরে আসে স্বস্তি। এদিকে, গত ২৯ সেপ্টেম্বর স্বামী-স্ত্রীর পুনর্মিলনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে আবেগাপ্লুত হন অনেকে। একই সঙ্গে অসহায় ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রশংসা করেন স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, “রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। তখনই মনে হয়েছিল, যেভাবেই হোক তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যেই তার বিষয়ে একটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছিলাম। পরে তার স্বামী ভিডিওটি দেখে যোগাযোগ করেন এবং এসে তাকে নিয়ে যান। ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমিও খুব আনন্দিত। একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও যে কখনো কখনো হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে পাওয়ার মাধ্যম হয়ে উঠতে পারে, এই ঘটনাটি তারই আবেগঘন একটি উদাহরণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট