
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নাফিজ (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলো (৯ অক্টোবর) শুক্রবার বিকেলে উপজেলার কাদিরপাড়া মাদ্রাসা এলাকা থেকে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়না। নিখোঁজ শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছিলো। নাফিজ কে ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টায় যশোর রেল স্টেশনে তাকে পাওয়া যায়। খবরটি জানিয়েছেন তার পরিবারের সদস্য চাচা সিরাজুল ইসলাম।
এদিকে অবশেষে সেই নিখোঁজ নাফিজকে যশোর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান।