1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে নিভে গেল দুই যমজের প্রাণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বল তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে এক ভাই ডুবতে শুরু করলে তাকে বাঁচাতে অপর ভাইও পুকুরে ঝাঁপ দেয়। শেষ পর্যন্ত সাঁতার না জানায় দুজনের কেউই প্রাণে বাঁচেনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তাদের বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে প্রথমে এক ভাই পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় ভাইকে বাঁচাতে অপর শিশুটিও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনের কেউ সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়।

এদিকে, দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট