1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ডিমলায় চেয়ারম্যান পদ প্রার্থী সৈকত চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আহসান হাবীব সৈকত চৌধুরী। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেলে চৌধুরী বাড়ির উঠানে স্থানীয়দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মবিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ঝুনাগাছ চাপানি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সোহেল।সভায় সাবেক বন কর্মকর্তা মহুবর রহমান, সাবেক ইউপি সদস্য কাওয়ুম, সুবল কুমার রায়, আলাউদ্দিন, গণঅধিকার পরিষদের ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, গোলাম মওলা চৌধুরী, কামরুজ্জামান দিপু ও সাগর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ চৌধুরী এবং মরহুম একরামুল হক চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।
সভা শেষে মরহুম আব্দুল লতিফ চৌধুরীর বড় ছেলে মোস্তাফিজুর রহমান নবাব চৌধুরী আনুষ্ঠানিকভাবে আহসান হাবীব সৈকত চৌধুরীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ সময় সৈকত চৌধুরী বলেন, পরিবারের জনসেবার ঐতিহ্য ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট